টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পিএম

গাজীপুরের টঙ্গীতে ১৫ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ শ্রাবন্তী আক্তার (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর মদিনাপাড়া এলাকার শাহানারা মঞ্জিলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শ্রাবন্তী আক্তার নরসিংদীর মাধবদী থানার চর দিঘলদি এলাকার মো. মতিনের মেয়ে। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুরের শাহানারা মঞ্জিলে বসবাস করছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় শ্রাবন্তীর দেহ ও কক্ষ তল্লাশি করে ১৫ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক মো. এমদাদ হোসেন জানান, এ ঘটনায় শ্রাবন্তী আক্তারের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত