আরাঘচির বোনের মৃত্যুতে শেহবাজের শরিফের শোক

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বোনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। টেলিফোনে আরাঘচির সঙ্গে কথা বলে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শেহবাজ শরিফ আরাঘচি ও তার পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। একই সঙ্গে তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি পায়, সে জন্য প্রার্থনা করেন।

বিবৃতিতে বলা হয়, টেলিফোনে শেহবাজ শরিফ আরাঘচির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়াতের জন্য চিরস্থায়ী শান্তি কামনা করেন। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, আরাঘচি শেহবাজ শরিফের ফোন এবং তার শোকে অংশ নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সূত্র: ডন

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত