হুথিদের উপর ইয়েমেনি সরকারি বাহিনীর ৯৭ হামলা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ এএম

ইয়েমেনের সরকারপন্থী বাহিনী দাবি করেছে, দেশটির লাহিজ ও তাইজ প্রদেশের আল-তাওয়াহি ফ্রন্টে হুথিদের অবস্থান লক্ষ্য করে তারা ৯৭টি ‘নির্ভুল হামলা’ চালিয়েছে।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, এসব অভিযানে বিমান, ড্রোন, গোলন্দাজ, ক্ষেপণাস্ত্র ও স্নাইপার ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এসব হামলায় হুথিদের ২৬০ জন সদস্য ‘নিষ্ক্রিয়’ হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি সামরিক যান এবং পরিবহন ও সরবরাহের কাজে ব্যবহৃত যান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

এর কয়েক ঘণ্টা আগে আল-নুজাইলি জানিয়েছিলেন, ইয়েমেনের বিভিন্ন এলাকায় হুথিদের বিরুদ্ধে সরকারপন্থী বাহিনী ২৫৭টি হামলা চালিয়েছে। তাঁর দাবি, সানা, মিদি, বাকিম, আল-জাওফ, মারিব, আল-বাইদা, লাহিজ ও তাইজে এসব হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত ৭০০ হুথি যোদ্ধা নিহত হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।

তবে যুদ্ধক্ষেত্রের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত