নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর উপজেলার সীমান্তে সাতজনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্তমানে ওই সাতজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সাপাহারের সোনাডাঙা ও জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, সকালে জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় তিনজনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে। একই সময়ে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত এলাকায় আরও চারজনকে পুশ-ইনের চেষ্টা করা হয়। ওই চারজন একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পত্নীতলা-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্তে তিনজনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। একই সঙ্গে সোনাডাঙা সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা করা হয়। সাতজনই বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। সাতজনকে পুশ ব্যাক করানোর বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। সীমান্তে বিজিবির সতর্কতা জোরদার করা হয়েছে।
সন্তানদের নিরাপত্তার কথা ভেবে ৩০ শিক্ষার্থীকে অন্য স্কুলে ভর্তি
তিস্তা এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ