সৌদিতে সেনা মোতায়েনের রয়টার্সের প্রতিবেদন প্রত্যাখ্যান পাকিস্তানের

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম

সৌদি আরবে ৩০ হাজার থেকে ৪০ হাজার সেনা মোতায়েনের খবর প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় দেশটিতে সেনা মোতায়েনের বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত কার্যক্রমের বিস্তারিত তথ্য গোপনীয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের বিষয়ে অপারেশনাল বা কার্যক্রমসংক্রান্ত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এ ধরনের বিষয়ে অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিবর্তে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের ওপর নির্ভর করার জন্য জনসাধারণ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে একটি প্রতিবেদনে দাবি করা হয়, সৌদি আরবের স্থলসীমান্ত সুরক্ষা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় সহায়তার জন্য পাকিস্তান ৩০ হাজার থেকে ৪০ হাজার সেনা মোতায়েন করেছে। এক পাকিস্তানি কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়, ইয়েমেনে যুদ্ধ করার জন্য সেনা পাঠানোর বিষয়ে ইসলামাবাদ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের নিরাপত্তা এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সুরক্ষার প্রতি পাকিস্তানের অঙ্গীকার অপরিবর্তনীয়। এই অঙ্গীকারকে কোনোভাবেই আলোচনার বিষয় নয় বলেও উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে সৌদিতে পাকিস্তানি সেনা মোতায়েনের সংখ্যা ও এ-সংক্রান্ত অন্যান্য তথ্যের বিষয়ে প্রকাশিত বিভিন্ন দাবিকে যাচাই না করা তথ্য হিসেবে উল্লেখ করেছে মন্ত্রণালয়। প্রতিরক্ষা চুক্তির বাস্তবায়নসংক্রান্ত তথ্য জানতে হলে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের বক্তব্য অনুসরণ করার আহ্বানও জানানো হয়েছে। সুত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত