ভারতে কিছু ক্যাফে ‘শুধু ইসরায়েলিদের জন্য?’

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১২ পিএম

ভারতের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে বিদেশি পর্যটকদের স্বাগত জানানোর যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে, সেখানে নতুন করে বিতর্ক তৈরি করেছে কিছু ইসরায়েলি-পরিচালিত ক্যাফে ও পর্যটনস্থানে ভারতীয় গ্রাহকদের প্রবেশে বিধিনিষেধের অভিযোগ। বিশেষ করে হিমাচল প্রদেশের কয়েকটি পর্যটন এলাকায় কথিত ‘হামাস ট্রেইল’ বা ইসরায়েলি পর্যটকদের ঘন ঘন যাতায়াতের স্থানগুলোকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা ছড়িয়েছে।

সম্প্রতি AJ+-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের কিছু জনপ্রিয় পর্যটন এলাকায় ইসরায়েলি পরিচালিত ক্যাফে ও অন্যান্য প্রতিষ্ঠানে ভারতীয়দের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, অথচ শ্বেতাঙ্গ বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই অভিযোগ সামনে আসার পর প্রশ্ন উঠেছে—বিদেশি পর্যটকদের জন্য পরিচালিত কোনো নির্দিষ্ট ব্যবসা কি স্থানীয় ভারতীয় গ্রাহকদের বর্ণ, জাতীয়তা বা পরিচয়ের ভিত্তিতে আলাদা করতে পারে?

তবে অভিযোগগুলোর ব্যাপ্তি কতটা এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান একই ধরনের নীতি অনুসরণ করে কি না, তা নিয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য সীমিত। ফলে নির্দিষ্ট কয়েকটি ঘটনার ভিত্তিতে পুরো ইসরায়েলি পর্যটক বা ব্যবসায়ী সম্প্রদায়কে দায়ী করার সুযোগ নেই।

হিমাচলের ‘হামাস ট্রেইল’ কী?

হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চল বহু বছর ধরে ইসরায়েলি তরুণ পর্যটকদের জনপ্রিয় গন্তব্য। বিশেষ করে মানালি, কাসোল, পার্বতী উপত্যকা ও আশপাশের এলাকায় ইসরায়েলি পর্যটকদের উপস্থিতি দীর্ঘদিনের।

ইসরায়েলি সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করার পর অনেক তরুণ দীর্ঘ ভ্রমণে বের হন। ভারতের হিমাচল প্রদেশের কিছু পাহাড়ি এলাকা তাদের জন্য বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। ফলে সেখানে ইসরায়েলি পর্যটকদের কেন্দ্র করে ক্যাফে, রেস্তোরাঁ, হোস্টেল, ট্রাভেল সার্ভিস ও অন্যান্য ব্যবসাও গড়ে উঠেছে।

এই পর্যটন নেটওয়ার্ককে অনানুষ্ঠানিকভাবে কখনো কখনো ‘হামমাস ট্রেইল’ বলে উল্লেখ করা হয়। নামটি মূলত ইসরায়েলি পর্যটকদের মধ্যে প্রচলিত একটি ভ্রমণপথকে বোঝা

AHA
আরও পড়ুন