যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে ৬২৩ শিশু নিহত হয়েছে: ইরান

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানে ৬২৩ শিশু নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ-আজার। এ ছাড়া বহু শিশু গুরুতর শারীরিক আঘাতের শিকার হয়েছে বলে জানিয়েছেন তিনি।

যুদ্ধে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বেহরুজ-আজার বলেন, নিহত শিশুদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের দুটি স্কুলের শিক্ষার্থীরাও রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) বরাতে তাঁর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘আমাদের শিশুদের সঙ্গে যা ঘটেছে, তা ছিল অত্যন্ত বেদনাদায়ক।’

তিনি জানান, হামলা থেকে বেঁচে যাওয়া অনেক শিশুর শরীরে স্থায়ী ও গুরুতর ক্ষত তৈরি হয়েছে। তাদের কারও অঙ্গহানি হয়েছে, কেউ হাড় ভাঙার শিকার হয়েছে, আবার অনেকের শরীর পুড়ে গেছে।

আহত শিশুদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে বেহরুজ-আজার বলেন, ‘এসব আঘাত ও মানসিক ট্রমার বিষয়ে আমাদের কথা বলার দায়িত্ব রয়েছে।’ তাঁর মতে, আহত শিশুদের দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক যন্ত্রণা অনেকটাই আড়ালে থেকে যাচ্ছে।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত