চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় চালকসহ আহত হন আরও পাঁচজন।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চন্দনাইশ উপজেলার মো: রিয়াদ (১৮) ও চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার রিগেন চক্রবর্তী (৩৭)।
নিহত রিয়াদ পেশায় টাইলসমিস্ত্রি এবং রিগেন গাজী গ্রুপে কর্মরত ছিলেন।
দুর্ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
গুরুতর আহত অটোরিকশাচালক মো: বাহাদুরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যান্য আহতদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী স্বাধীন ট্রাভেলস পরিবহনের একটি বাস অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটায়।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা ও সাতকানিয়া থানা পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, ঘাতক বাসটি কেরানীহাট থেকে জব্দ করা হয়েছে।
তবে ঘটনার পর থেকেই বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সম্পন্ন
শিশুদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় রাষ্ট্র ব্যর্থ হয়েছে: ভিসি আমানুল্লাহ