ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কের পাচুয়া এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিম সরকার নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ আরও চারজন আহত হয়েছেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, শুক্রবার সকালে দ্রুতগতির একটি প্রাইভেটকার ভালুকার দিকে যাচ্ছিল। পথে পাচুয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেলটি বেশি ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আজিম সরকার ঘটনাস্থলেই মারা যান। এ সময় প্রাইভেটকারের চালকসহ চারজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহত আজিম সরকার গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এবার অভিনেতা তমাল মাহবুব আটক