’ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৭৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

মঙ্গলবার (৬ অক্টোবর) পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ফাতাহ-৪ অত্যাধুনিক এভিওনিক্স ও সর্বশেষ নেভিগেশন ব্যবস্থায় সজ্জিত। এ অস্ত্রব্যবস্থা উচ্চ নির্ভুলতা ও বিধ্বংসী ক্ষমতার সঙ্গে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে আইএসপিআর।

এমইউ
আরও পড়ুন