মৌলভীবাজারে চারটি কমলা(একহালি) বিক্রিহেয়েছে ৫০ হাজার টাকায়। স্থানীয় এক মাদরাসার সহযোগিতায় আয়োজিত নিলামে কমলা চারটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়। বুধবার (০৭ অক্টোবর) রাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদরাসার ওয়াজ মাহফিলে এই নিলামের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন নিলামে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দাম হাঁকিয়ে কমলাগুলো কিনে নেন।
মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী বয়ান শেষে মাদরাসার পক্ষ থেকে এক হালি কমলা প্রকাশ্যে নিলামে তোলেন। রাত তখন প্রায় ১টা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহফিল ও নিলামের পুরো পর্ব সরাসরি সম্প্রচার করা হচ্ছিলো। নিলাম শুরু হয় ৫ হাজার টাকা থেকে। একপর্যায়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দর ওঠে। এরপর আব্দুল মালিক রুকন চারটি কমলা কিনে নেন। মাহফিলে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, নিলামে অংশ নেওয়া ব্যক্তিদের মূল উদ্দেশ্য ছিল মাদরাসার কার্যক্রমে সহযোগিতা করা।
আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার কথা চিন্তা করেই তার বাবা কমলাগুলো কিনেছেন। পাশাপাশি মাদরাসাকে বছরে ৩৬ হাজার টাকা করে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি। মরিচা মাদরাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন জানান, মাদরাসার সহযোগিতার জন্য কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলে বিভিন্ন ফল নিলামে তোলা হয়। এবার চারটি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া আধা কেজি খেজুরও নিলামে তোলা হয়, যা বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়।
আয়োজক বলেন, ফলগুলো এত বেশি দামে বিক্রির মূল কারণ মাদরাসায় সহযোগিতা করা। নিলামে অংশ নেওয়া ব্যক্তিরা মাদরাসার শুভাকাঙ্ক্ষী এবং এর উন্নয়নে সহযোগিতা করে আসছেন।
নূহ (আ.)-এর নৌকার সন্ধানে গিয়ে যা পেলেন গবেষকরা
“প্রায় পুরো পৃথিবীই লাল”—তীব্র হচ্ছে ‘সুপার-ডুপার এল নিনো’