ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভের ঠিক আগে দেশটির রাজধানী দিল্লি থেকে ‘ককরোচ জনতা পার্টি’ বা ককরোচ আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদন অনুযায়ী, রাজধানী মুম্বাই থেকে প্লেনে করে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর পরই পুলিশ কর্মকর্তারা অভিজিৎ দীপকে-কে আটক করেন। এ সময় কর্তৃপক্ষ পূর্বেই বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করায় তাঁকে তা প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানানো হয়।
তবে নিষেধাজ্ঞা অমান্য করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণায় ককরোচ আন্দোলনের অন্য দুই শীর্ষ নেতা সৌরভ দাস এবং আশুতোষ রানকাকেও বিমান থেকে নামার সাথে সাথে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র: রয়টার্স
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক