রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনা ‘গ্রহণযোগ্য নয়’: ট্রাম্প

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনাকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সম্ভাব্য ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন।

ট্রাম্প বলেন, হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ রয়েছে। বিমানবন্দরে হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা যা করেছে, তা খুবই খারাপ।’

সৌদি আরবের গুরুত্বপূর্ণ বেসামরিক বিমানবন্দরকে লক্ষ্য করে কথিত হামলার ঘটনায় ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তাঁর বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।

তবে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ কখন হবে, কিংবা আলোচনায় কী ধরনের পদক্ষেপ নিয়ে কথা হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত