ইরানকে কেন্দ্র করে সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় যুক্তরাষ্ট্রের ২১ সেনাসদস্য নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৮৬৫ জন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
প্রতিরক্ষা দপ্তরের হতাহতের তথ্যব্যবস্থা ডিসিএএসের হিসাব অনুযায়ী, গত ৯ অক্টোবর পর্যন্ত এসব হতাহতের তথ্য নথিভুক্ত করা হয়েছে। আগের হিসাবের তুলনায় নিহতের সংখ্যা দুজন এবং আহতের সংখ্যা চারজন বেড়েছে।
পেন্টাগনের পরিসংখ্যানে যুদ্ধ চলাকালে নিহত সেনাসদস্যদের পাশাপাশি ইরানবিরোধী সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত অন্যান্য ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের সামরিক হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে সংশয় তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৭ জুলাইয়ের পর কয়েকটি হতাহতের ঘটনা ‘অপারেশন এপিক ফিউরি’র আওতায় প্রকাশিত হিসাব থেকে আলাদাভাবে নথিভুক্ত করা হয়েছে। ফলে সংঘাতসংশ্লিষ্ট মোট নিহত ও আহতের সংখ্যা নির্ধারণ কঠিন হয়ে পড়েছে।
এর আগে সেপ্টেম্বরের শুরুতে পেন্টাগনের হিসাবে, ইরান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় যুক্তরাষ্ট্রের ১৮ সেনাসদস্য নিহত এবং ৮২০ জন আহত হয়েছিলেন। সে সময় নিহত ও আহত মিলিয়ে মোট সামরিক হতাহতের সংখ্যা ছিল ৮৩৮।
সূত্র: শাফাক নিউজ
হেতাফেকে হারিয়ে টানা অষ্টম জয় বার্সেলোনার