রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়কে প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশের সঙ্গে আলোচনা ও আশ্বাসের পর সড়ক ছেড়ে দেন অটোরিকশা চালকরা।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সড়ক অবরোধ করেন চালকরা। পরে বেলা ১১টার দিকে তাঁরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল শুরু হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, অটোরিকশা চালকদের সঙ্গে তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়েছে। চালকেরা মূল সড়কে চলাচলের বিষয়টি তুলে ধরেন। তাঁদের জানানো হয়েছে, যেসব সড়কে চলাচলের অনুমতি রয়েছে, সেখানেই অটোরিকশা চালাতে হবে। বিষয়টি বুঝিয়ে বলার পর চালকেরা অবরোধ প্রত্যাহার করে নেন।
জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ