সৌদি ভ্রমণে মার্কিন নাগরিকদের 'সর্বোচ্চ সতর্ক' করলো যুক্তরাষ্ট্র

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ এএম

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম শহরের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নতুন করে হামলা চালানোর পর দেশটিতে যাতায়াতকারী মার্কিন নাগরিকদের "সর্বোচ্চ সতর্কতা" অবলম্বনের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (ইউএস স্টেট ডিপার্টমেন্ট)।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরোর অফিশিয়াল এক্সে অ্যাকাউন্ট ‘TravelGov’-এ প্রকাশিত এক বার্তায় জানানো হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলার খবর সম্পর্কে ওয়াশিংটন সম্পূর্ণ অবগত।

বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তাদের রিয়াদ, জেদ্দা ও দাম্মামের বিমানবন্দরগুলো ব্যবহারের আগে বিশেষ প্রশাসনিক অনুমতির প্রয়োজন হবে।

একই সঙ্গে মার্কিন নাগরিকদের ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হওয়া এবং যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কার বিষয়ে সতর্ক করে সরাসরি এয়ারলাইন্স বা বিমানবন্দর থেকে ফ্লাইটের সর্বশেষ তথ্য জানার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশপথের বিকল্প হিসেবে প্রাইভেট কার, ট্রেন বা বাস ব্যবহারের ওপর জোর দিয়েছে মার্কিন প্রশাসন।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন