'প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নতুন অস্ত্র তৈরি করছে ইরান'

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম

প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নতুন অস্ত্র তৈরি করছে ইরান। দেশটির নৌবাহিনীর উপপ্রধান ফারামার্জ বেমানি বলেছেন, সাম্প্রতিক দুটি যুদ্ধের অভিজ্ঞতা বিশ্লেষণ করে প্রতিপক্ষের দুর্বল দিকগুলো চিহ্নিত করেছে ইরানের নৌবাহিনী। সেই অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অস্ত্র তৈরি এবং শত্রুপক্ষের কৌশল মোকাবিলায় নতুন যুদ্ধকৌশল গ্রহণের কাজ চলছে।

সোমবার (১২ অক্টোবর) দেওয়া এক বক্তব্যে বেমানি বলেন, সাম্প্রতিক দুই যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানের নৌবাহিনী প্রতিপক্ষের দুর্বলতাগুলো পর্যালোচনা করেছে। একই সঙ্গে প্রতিপক্ষ যেসব কৌশল ব্যবহার করেছে, সেগুলোর জবাব দিতে নিজেদের যুদ্ধকৌশলেও পরিবর্তন আনা হচ্ছে।

ইরানের নৌবাহিনীর এই উপপ্রধান আরও দাবি করেন, যুদ্ধের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে শত্রুপক্ষের বাহিনী ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে আরও দূরে সরে গেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রতিপক্ষের অবস্থানের এই পরিবর্তন ইরানের নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি।

বেমানি সতর্ক করে বলেন, প্রতিপক্ষ আবারও কোনো ভুল হিসাব করলে ইরানের নৌবাহিনী এমনভাবে জবাব দেবে, যাতে তাদের আরও দূরে সরে যেতে বাধ্য হতে হয়। তাঁর এই বক্তব্যে প্রতিপক্ষের সম্ভাব্য নতুন পদক্ষেপের বিরুদ্ধে ইরানের নৌবাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত