কেনাকাটা বা প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যানজট ঠেলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যদি দেখা যায় মার্কেট কিংবা দোকানপাট বন্ধ, তবে পুরো পরিশ্রম ও সময় নষ্ট হয়। তাই অযথা হয়রানি এড়াতে বের হওয়ার আগেই জেনে নেওয়া জরুরি আজ মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে।
আজ রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার সাপ্তাহিক বন্ধের দিন। নিচে তুলে ধরা হলো বন্ধ থাকা এলাকা ও মার্কেটগুলোর তালিকা
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
ফার্মগেট, কারওয়ান বাজার, হাতিরপুল, কাঁঠালবাগান, মনিপুরিপাড়া, তেজকুনীপাড়া, রাজাবাজার, মানিক মিয়া এভিনিউ, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, লালমাটিয়া, জিগাতলা, রায়েরবাজার, হাজারীবাগ, পিলখানা, কাঁটাবন, এলিফ্যান্ট রোড ও নীলক্ষেত।
যেসব বড় মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে
বসুন্ধরা সিটি, নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, ধানমণ্ডি হকার্স মার্কেট, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, রাইফেলস স্কয়ার (সীমান্ত স্কয়ার), অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, অর্কিড প্লাজা ও কারওয়ান বাজার ডিআইটি মার্কেট।
তিন মাসে মব সহিংসতায় ৫৪ জন নিহত, আহত ১৪৫