ইয়েমেনের এডেন প্রাসাদে হুতি হামলায় নিহত ৫, আহত ১৬

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ এএম

ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর এডেনের একটি প্রাসাদে ভয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হুতি। এই আকস্মিক ও প্রাণঘাতী হামলায় এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হামলার ঘটনায় আরও অন্তত ১৬ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

প্রাসাদ প্রাঙ্গণে হওয়া এই হামলার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে শহরজুড়ে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সদর দপ্তর হিসেবেও ব্যবহৃত আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখেছেন এক সাংবাদিক। এর আগে শহরের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া তথ্যে স্থানীয় পুলিশের তিন কর্মকর্তা জানান, এডেনের আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তারা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য দেন। 

তাঁদের বক্তব্য অনুযায়ী, ইয়েমেন সরকারের অন্তর্বর্তী রাজধানী হিসেবে ব্যবহৃত এডেনের গুরুত্বপূর্ণ এই স্থাপনাটিই ছিল হামলার লক্ষ্য।

সূত্র: আল জাজিরা

এইচএন
আরও পড়ুন