'হরমুজ রক্ষায় নৌবাহিনীর সাহসিকতা ইরানের শক্তির প্রতীক'

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পিএম

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনীর নৌসদস্যদের সাহসিকতা আন্তর্জাতিক অঙ্গনে দেশটির শক্তির প্রতীক বলে মন্তব্য করেছেন ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।

রোববার (২৫ অক্টোবর) ইরানের নৌ অঞ্চল নাবোভভাত পরিদর্শনকালে তিনি হরমুজ প্রণালি ও ওমান সাগরের নিরাপত্তা রক্ষায় নৌসদস্যদের ভূমিকার প্রশংসা করেন। তার ভাষ্য অনুযায়ী, এসব কৌশলগত সমুদ্রাঞ্চলে নৌসেনাদের সাহসী ও দায়িত্বশীল উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কর্তৃত্বের পরিচয় বহন করে।

৪০ দিনের যুদ্ধ বা রমজান যুদ্ধ চলাকালে নৌবাহিনীর সদস্যদের আত্মত্যাগ ও সাহসিকতার কথা তুলে ধরে শাহরাম ইরানি বলেন, কৌশলগত সমুদ্রাঞ্চলে কার্যকর ও দায়িত্বশীল উপস্থিতির মাধ্যমে নৌসেনারা দেশের সামুদ্রিক সীমান্ত সুরক্ষা এবং সমুদ্রপথে ইরানের নিরাপত্তা ও কর্তৃত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি ও ওমান সাগর রক্ষায় নৌসদস্যদের সাহসিকতা তাদের আত্মত্যাগের মানসিকতা ও দায়িত্ববোধের প্রতিফলন। একই সঙ্গে এটি তাদের অঙ্গীকার, নিষ্ঠা ও সামুদ্রিক সক্ষমতার প্রমাণ এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের কর্তৃত্বের প্রতীক। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন