৬০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালালো ইউক্রেন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম

রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে ৬১৩টি ড্রোন ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস। রুশ কর্তৃপক্ষের দাবি, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলোর অধিকাংশই ধ্বংস করা হয়েছে। রাজধানী অঞ্চলকে লক্ষ্য করে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ড্রোন হামলা হিসেবে এটিকে দেখা হচ্ছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, শহরের দিকে এগিয়ে আসার সময় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ২৩১টি চালকবিহীন আকাশযান (ইউএভি) ধ্বংস করেছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহর থেকে দূরবর্তী এলাকাগুলোতে বাকি ড্রোনগুলোও প্রতিহত করা হয়েছে বলে জানান তিনি।

মস্কো অঞ্চলে সাম্প্রতিক সময়ে একের পর এক বড় ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটছে। এর আগে গত সেপ্টেম্বরে রেকর্ডসংখ্যক ড্রোন হামলার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী এক হাজার ৬০০টির বেশি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল।

এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে হামলা চালিয়েছে রাশিয়া। এতে একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ইহর তেরেখভ। তিনি টেলিগ্রামে এ তথ্য জানান।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ড্রোন হামলা গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুই পক্ষই নিয়মিত প্রতিপক্ষের বিভিন্ন স্থাপনা ও অঞ্চল লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর খবর জানাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত