সরকার গঠনের আগেই নেতানিয়াহুকে অভিনন্দনে জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার দল লিকুদ পার্টির ‘বড় জয়ের’ জন্য অভিনন্দন জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তার মতে, নির্বাচনে লিকুদ পার্টি আবারও ইসরায়েলের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিলেই এ অভিনন্দন জানান। পোস্টে তিনি বলেন, ‘আপনার নেতৃত্বের শক্তি আরও একবার প্রমাণিত হয়েছে। জনমত জরিপ ও পূর্বাভাস আপনার বিপক্ষে থাকা সত্ত্বেও আপনি তা দেখিয়েছেন’।

মিলেই আরও বলেন, পশ্চিমা মূল্যবোধের বিরোধিতাকারীদের বিরুদ্ধে আর্জেন্টিনা ও ইসরায়েল কৌশলগত মিত্র হিসেবে একসঙ্গে থাকবে।

প্রসঙ্গত নির্বাচনে লিকুদ পার্টি সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হলেও জোটভুক্ত দলগুলো সম্মিলিতভাবে নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত