রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পিএম

রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ডসংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় সন্দেহভাজন ৪ জনকে আটক করে পুলিশ। সেই সঙ্গে তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর দেড়টার দিকে কলাবাগানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কলাবাগান বাসস্ট্যান্ডসংলগ্ন ফুটওভারব্রিজের নিচে (বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের সামনে) একটি লাল রঙের শপিং ব্যাগে অবিস্ফোরিত ৩টি ককটেলসহ একটি ব্যাগ উদ্ধার করা হয়।

তিনি জানান,এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করতে তারা প্রক্রিয়া চালাচ্ছেন।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত