শত্রুপক্ষের হামলার অপেক্ষায় থাকবে না ইরানের সশস্ত্র বাহিনী। শত্রুতামূলক তৎপরতার আলামত নিশ্চিত হলেই নিজেদের সময় ও পদ্ধতি অনুযায়ী পাল্টা পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি।
শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। আলী আবদুল্লাহি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী তাদের পূর্ণাঙ্গ গোয়েন্দা সক্ষমতা কাজে লাগিয়ে শত্রুপক্ষের গতিবিধি ও সামরিক প্রস্তুতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
তিনি বলেন, শত্রুর পক্ষ থেকে যেকোনো ধরনের বৈরী তৎপরতার আলামত নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই সশস্ত্র বাহিনী প্রতিক্রিয়া জানানোর আগে শত্রুর হামলা শুরু হওয়ার জন্য অপেক্ষা করবে না। নিজেদের প্রতিক্রিয়ার সময় ও ধরন নিজেরাই নির্ধারণ করবে।
ইরানের এই সামরিক কর্মকর্তা আরও বলেন, যেকোনো পাল্টা জবাব হবে তাৎক্ষণিক, কার্যকর এবং ভৌগোলিক সীমাবদ্ধতামুক্ত।
সূত্র: ইরনা
আবেদান দ্বীপ থেকে ইরাকি বাথিস্ট বাহিনীকে বিতাড়িত করার পর খামেনির বার্তা
ইরানে হামলার প্রস্তুতির মধ্যেই নেতানিয়াহু-ট্রাম্পের ফোনালাপ