ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আগের এক হামলায় আহত আরও এক ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চিকিৎসা সূত্র ও সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসে গুলিবর্ষণ ও বিমান হামলায় অন্তত দুজন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। একই দিনে মধ্য গাজার আল-মুসাদ্দার গ্রামে ড্রোন হামলায় আরও একজন নিহত হন।
উত্তর গাজার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে হামলায় নিহত হন হানি হামেদ কাহিল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন।
এ ছাড়া আগের একটি হামলায় আহত এক ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাঁর পরিচয়, আগের হামলার স্থান ও সময় এবং সর্বশেষ হামলাগুলোর লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা, ওয়াফা।
‘ভাড়াটে বাহিনী' দিয়ে ইরানী পুলিশ কর্মকর্তাকে হত্যা