বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। এতে লিখিত, মনস্তাত্ত্বিক এবং ভাইভা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট দুই হাজার প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পাশাপাশি একটি অপেক্ষমাণ তালিকাও তৈরি করা হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটকের মাধ্যমে প্রার্থীর মোবাইলে এসএমএস করে জানানো হবে।
সূত্র: পুলিশ হেডকোয়ার্টার্স
কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর বিয়ের ধর্মীয় বৈধতা নিয়ে প্রশ্ন