যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার সিনেটে একসঙ্গে তিন কৃষ্ণাঙ্গ নারী

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নতুন নজির সৃষ্টি হয়েছে। ইলিনয় অঙ্গরাজ্য থেকে ডেমোক্র্যাট প্রার্থী জুলিয়ানা স্ট্র্যাটনের নির্বাচনের মধ্য দিয়ে দেশটির সিনেটে প্রথমবারের মতো একই সময়ে দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী।

স্ট্র্যাটন সিনেটে যোগ দেবেন ডেলাওয়্যারের সিনেটর লিসা ব্লান্ট রচেস্টার এবং মেরিল্যান্ডের সিনেটর অ্যাঞ্জেলা অ্যালসোব্রুকসের সঙ্গে। এই দুই সিনেটরের আসনে এবারের নির্বাচনে ভোট হয়নি।

স্ট্র্যাটনের বিজয়ের ফলে যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটে কৃষ্ণাঙ্গ নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক তৈরি হলো। দেশটির রাজনৈতিক অঙ্গনে নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের আলোচনায় এই ঘটনা বিশেষ গুরুত্ব বহন করছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত