মোটরসাইকেল চালকদের জন্য কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মূল লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (৬ নভেম্বর) বিআরটিএ-এর ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, শিক্ষানবিশ লাইসেন্সধারী কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় চালাতে পারবেন। গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন থাকতে হবে বলেও জানিয়েছে বিআরটিএ।
শিক্ষানবিশ চালক বা লার্নার (Learner) বলা হয়।
মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, একজন শিক্ষানবিশ চালক যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হবেন, তখন গাড়ির সামনে এবং পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের একটি বড় ‘L’ (Learner-এর সংক্ষিপ্ত রূপ) চিহ্ন লিখে বা বোর্ড ঝুলিয়ে রাখতে হয়।
রাস্তায় চলাচলকারী অন্যান্য গাড়ির চালকরা যেন দূর থেকে ‘L’ চিহ্ন দেখে বুঝতে পারেন যে এই গাড়িটি একজন নতুন চালক চালাচ্ছেন এবং তারা যেন পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে গাড়ি চালান।
'প্রতিরোধ সক্ষমতা এমন পর্যায়ে নিতে হবে যেন ইরানে হামলার কথা চিন্তাও করতে না পারে'