সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান শহরে ‘সম্ভাব্য বিপদ’ সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। শহরের বাসিন্দাদের দ্রুত নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শনিবার জারি করা সতর্কবার্তায় নাগরিকদের তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে কী ধরনের বিপদের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে প্রাথমিক বার্তায় বিস্তারিত জানানো হয়নি। সম্ভাব্য হুমকির উৎস কিংবা সতর্কতার মেয়াদ সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।