রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১১:১১ এএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৪৩, ওয়ারীতে ৪৯, মতিঝিলে ৪৬, তেজগাঁওয়ে ৯৪, মিরপুরে ১৬৬, গুলশানে ৫৩, উত্তরা বিভাগে ৩৫ এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন।

অভিযানকালে পুলিশ ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশি মদ উদ্ধার করেছে।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত