মধ্যরাতে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে বাসে অগ্নিসংযোগ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০২:২২ এএম

রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি দূরপাল্লার বাসে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাতে সোহাগ পরিবহনের ওই বাসটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা।

খবর পাওয়া মাত্রই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

শনিবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম নিশ্চিত করেছে।

তবে ঠিক কী কারণে বা কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, একই রাতে এটি ছিল ঢাকার দ্বিতীয় কোনো বাসে অগ্নিসংযোগের ঘটনা।

এর আগে রাত ১০টার দিকে রাজধানীর মিরপুর এলাকায় বিহঙ্গ পরিবহনের আরেকটি বাসেও আগুন দেওয়ার খবর পাওয়া গিয়েছিল।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত