রাজধানীতে বাসচাপায় দুই নারী নিহত

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গাবতলীর পর্বত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দারুসসালাম থানার ডিউটি অফিসার এসআই তামান্না বুধবার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত