যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলেছে, ফ্লাইট চলাচলে বিঘ্ন থাকার শঙ্কা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ এএম

যুক্তরাষ্ট্রজুড়ে সাময়িকভাবে বন্ধ রাখার পর আবারও আকাশসীমা খুলে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। তবে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে সতর্ক করেছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি।

হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাফি জানান, টেলিযোগাযোগ ব্যবস্থায় সমস্যার কারণে দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখতে হয়েছিল। সমস্যার কারণ শনাক্ত করার পর স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিট) আকাশসীমা আবার খুলে দেওয়া হয়।

ডাফি বলেন, যেসব ফ্লাইট চলাচল বন্ধ ছিল, সেগুলোর যত বেশি সম্ভব শুক্রবার রাতেই চালুর চেষ্টা করা হবে।

তবে ফ্লাইট ছাড়ার বিষয়টি পাইলট ও কেবিন ক্রুদের প্রাপ্যতার ওপর নির্ভর করবে বলে জানান তিনি। বাকি ফ্লাইটগুলো শনিবার সকালে চালুর জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলো কাজ করবে।

পরিবহনমন্ত্রী সতর্ক করে বলেন, এ পরিস্থিতির প্রভাব কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে কিছুটা সময় লাগবে। তবে শনিবার আরও বেশি সংখ্যক ফ্লাইট চলাচল করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত