ফ্লাইট বন্ধের সঙ্গে মাইক্রোসফটের বিভ্রাটের সম্পর্ক নেই: মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ এএম

যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের ঘটনার সঙ্গে মাইক্রোসফটের সেবায় দেখা দেওয়া বৈশ্বিক প্রযুক্তিগত বিভ্রাটের কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুলিন বলেন, এ দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক দেখার কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। তাঁর মতে, ঘটনা দুটি সম্পূর্ণ আলাদা।

মাইক্রোসফটও জানিয়েছে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের সঙ্গে তাদের সেবার বিভ্রাটের কোনো সম্পর্ক রয়েছে—এমন তথ্য তাদের কাছে নেই।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মাইক্রোসফটের এ বিভ্রাটে আউটলুক, টিমসসহ মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবা ব্যবহারকারীরা সমস্যায় পড়েন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ কার্যক্রমে টেলিযোগাযোগ ব্যবস্থার ত্রুটি দেখা দেওয়ায় শুক্রবার ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় এফএএ। এ ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত