যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে বিঘ্নের কারণে ট্রেনের যাত্রী বেড়েছে। এতে স্বাভাবিকের তুলনায় বেশি গ্রাহকের চাপ সামলাতে গিয়ে সমস্যায় পড়েছে দেশটির জাতীয় রেল পরিচালনাকারী সংস্থা অ্যামট্রাক। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও অ্যাপে ত্রুটির বার্তা দেখাচ্ছে। একই সঙ্গে গ্রাহকসেবা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতেও ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
এক গ্রাহকের অভিযোগের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যামট্রাক জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও অ্যাপে ত্রুটির বার্তা দেখানোর পাশাপাশি গ্রাহকসেবা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে অসুবিধা হওয়ায় তারা দুঃখিত।
প্রতিষ্ঠানটি আরও জানায়, বিমান চলাচলে চলমান সমস্যার কারণে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি ফোনকল আসছে। এ কারণে গ্রাহকসেবা কার্যক্রমে চাপ তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে যাত্রীদের কিছুক্ষণ পর আবার ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারের চেষ্টা করার পরামর্শ দিয়েছে অ্যামট্রাক।
সফটওয়্যার আপডেটে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে বিপর্যয়: সিবিএস নিউজ