বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘আকভান’ নিয়ে বড় ধরনের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।
প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে ধেয়ে যেতে পারে। আগামী ১৮ নভেম্বর এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওই সময়ে ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৫ থেকে ৯৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
পাশাপাশি দমকা অথবা ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটারে পৌঁছাতে পারে।
তবে ঝড়টি সুনির্দিষ্টভাবে দেশের কোন উপকূলে আঘাত হানবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য মেলেনি।
আবহাওয়া অফিসের তথ্যমতে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ সক্রিয় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে।
এরপর উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে শুরু করবে।
আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
পরবর্তীতে শক্তি বাড়িয়ে ১৮ নভেম্বর এটি প্রবল রূপ ধারণ করতে পারে।
এই ঝড়ের নাম দেওয়া হয়েছে ‘আকভান’, যা নিয়ে আবহাওয়া বিশেষজ্ঞরা নিবিড় নজরদারি বজায় রেখেছেন।
ঝড়টির গতিবিধি ও শক্তি বৃদ্ধির প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এটি আরও শক্তিশালী হলে এর সঠিক গতিপথ ও উপকূলীয় প্রভাব সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
সাধারণ মানুষ ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: ওড়িশা টিভি
পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের