ধেয়ে আসছে ঘূর্ণিঝড়: কবে, কোথায় আঘাত হানবে ‘মুরাসু’

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ এএম

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন একটি লঘুচাপ দ্রুত শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে চলেছে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, সম্ভাব্য এই ঝড়টির নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’।

ভারতের প্রস্তাব করা এই নামের অর্থ ‘ঢোল’। এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী ২ নভেম্বর সন্ধ্যার মধ্যে উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে।

আগামী ৩ নভেম্বর সকালে এটি অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। আইএমডির তথ্য মতে, আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের লঘুচাপটি ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে।

পূর্ববর্তী ঝড় ‘অর্ণব’-এর তুলনায় ‘মুরাসু’-এর শক্তি কিছুটা কম হতে পারে। তবে এর প্রভাবে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

ঝড়ের কারণে অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি এবং ওড়িশার বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকেই উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত