'এটি নেতানিয়াহুর সর্বশেষ ভাঁওতা' নেতানিয়াহুর ঐক্য সরকারের বিষয়ে আইজেনকট

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম

আলোচনার সময় নির্ধারিত হওয়ার পরও নতুন করে আলোচনার আহ্বান জানানো এবং ঐক্যের কথা বলার সমালোচনা বিরোধী নেতার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় ঐক্য সরকার গঠনের সর্বশেষ আহ্বানকে ‘ভাঁওতা’ বলে আখ্যা দিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকট বলেন, ‘এটি নেতানিয়াহুর সর্বশেষ ভাঁওতা। আলোচনার সময়সূচি আগে থেকেই নির্ধারিত থাকার পর তিনি আলোচনার আহ্বান জানাচ্ছেন, ঐক্যের কথা বলছেন; অথচ নেসেটে রাষ্ট্রীয় এক অনুষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করছেন।’

তিনি আরও বলেন, ‘এসব কৌশল আমার ওপর কাজ করবে না।’

এর আগে বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু এক ভিডিওবার্তায় বলেন, ওই বৈঠক জাতীয় ঐক্য সরকার গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে তাঁর বিশ্বাস আরও দৃঢ় করেছে।

নেতানিয়াহুর দাবি, এমন একটি সরকার ইরানের হুমকি ‘চিরতরে নির্মূল’ করতে পারে। তাঁর অভিযোগ, তেহরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না।

তবে ঐক্য সরকার গঠন নিয়ে দুই নেতার অবস্থান ও বক্তব্যে স্পষ্ট মতপার্থক্য রয়েছে।

এমএজেড
আরও পড়ুন