বাহরাইনে কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার সতর্কতা জারি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ এএম

বাহরাইনে কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো সম্ভাব্য নিরাপত্তা হুমকির সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি সম্পর্কে তথ্য জানতে সরকারি প্রচারমাধ্যম ও আনুষ্ঠানিক চ্যানেল অনুসরণ করতে বলা হয়েছে।

তবে সম্ভাব্য হুমকির ধরন, উৎস কিংবা নির্দিষ্ট কোনো এলাকার বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত