বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ধুনট সদর উপজেলার মাঠপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুডিলশ। তিনি হলেন- ধুনটের বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে উজ্জ্বল সরকার (২২)। তাৎক্ষণিকভাবে নিহত অপর ব্যক্তির পরিচয় জানা না গেলেও তার নিশ্চিত করতে তৎরপতা চালাচ্ছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দুই জন শেরপুর থেকে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথে ভান্ডারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর আরোহীকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৩ লাখ ছাত্রীকে সাইকেল দেওয়ার উদ্যোগ
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব