ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ : আবিদ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৬, ১২:২৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ মন্তব্য করেছেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে। 

 

রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এ কথা জানান।

 

খুন, রাহাজানি ও ধ্বংসের অভিযোগ

 

ফেসবুক পোস্টে আবিদ দাবি করেন, আওয়ামী রাজনীতি হচ্ছে ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি। তার ভাষায়, এটি খুন, রাহাজানি ও ধ্বংসের রাজনীতি। এ কারণেই দেশবাসী মনে করে, ক্ষমতাহীন আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়েও নিকৃষ্ট ও ভয়ানক। দলীয় স্বার্থে তারা নিজেদের কর্মীদের জীবনেরও পরোয়া করে না বলে অভিযোগ তোলেন তিনি।

 

শরীয়তপুরের ঘটনা ও পুলিশের অবস্থান

 

শরীয়তপুরের প্রসঙ্গ টেনে আবিদ বলেন, ‘শরীয়তপুরে আজ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মসূচিতে গিয়ে নিহত হয়েছেন নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা ইব্রাহিম। আওয়ামী লীগের অন্য গ্রুপের সন্ত্রাসীদের হাতে বলি হতে হয়েছে তাকে।’ 

 

তিনি উল্লেখ করেন, সেখানে পুলিশ কোনো রকম গুলি চালায়নি; বরং বুঝিয়ে ভাঙচুর থেকে বিরত থাকতে বলেছে। গোপালগঞ্জের মতো পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সাম্প্রতিক সংসদীয় বক্তব্যের কথা তুলে ধরেন আবিদ। স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে বলেছিলেন যে, ‘প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি কিছুদিন ধৈর্য দেখাবো, কিন্তু ১ জন নিরপরাধ ব্যক্তি যেন গুলিতে মারা না যায়।’ 

 

আবিদ জানান, পুলিশ এই নীতিতেই কাজ করছে।

 

সীমান্তের ওপার থেকে নির্দেশনার অভিযোগ

 

পোস্টে তিনি আরো বলেন, ‘সীমান্তের ওপার থেকে নিষিদ্ধ লীগের পলাতক জঙ্গিরা গেরিলা ও গুপ্ত হামলার মাধ্যমে বিভিন্ন এলাকাভিত্তিক টার্গেট কিলিং এবং বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়িয়ে দেয়ার নির্দেশ দিচ্ছে, যা মিডিয়াতে অলরেডি প্রকাশিত হয়েছে। নিষিদ্ধ লীগ সেভাবেই তাদের কর্মকাণ্ড চালাচ্ছে।’ 

 

আবিদ দাবি করেন, লাশ ফেলার জন্য এক গ্রুপ আরেক গ্রুপের লোকজনকে নিজেরাই মেরে ফেলছে এবং এটাই আওয়ামী লীগের লাশের রাজনীতি।

 

পোস্টের শেষে নিষিদ্ধ সংগঠনের সমর্থকদের উদ্দেশে আবিদ বলেন, ‘তাই নিষিদ্ধ লীগের যারা এখনো সমর্থক আছেন, তাদের বলব, আপনাদের আপা ডিসেম্বরে আর আসছেন না। তবে তাকে অবশ্যই দেশে আনা হবে এবং জুলাই গণহত্যার দায়ে ফাঁসিতেও ঝুলানো হবে। তবে আপাতত আপনাদের আপার লাশের ক্ষুধা জেগেছে, আর সেই ক্ষুধার শিকার হচ্ছেন আপনারাই। আপনারা সচেতন হোন, সতর্ক থাকুন।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত