নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়ক দখল করে কোনো রাজনৈতিক দলকে কর্মসূচি পালন করতে দেয়া হবে না। কর্মসূচির নামে জনদুর্ভোগ করলে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৩ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
এ সময় তিনি জানান, আওয়ামী লীগ এবং বিএনপি, দুই দলকেই রাজধানীতে সমাবেশ করতে একই শর্ত বেঁধে দেয়া হবে। দুটি দল কোথায় সমাবেশ করবে সেই অনুমতি এখনো দেয়া হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছাড়াও পুলিশ, র্যাব, বিজিবি, আনসার কাজ করছে।

