দেবহাটায় মডেল মসজিদ উদ্বোধন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৭:০৬ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি: সারা দেশের মতো সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন তিনি। 

মডেল মসজিদ উদ্বোধনের সময় দেবহাটা প্রান্তে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, এডিশনাল এসপি সজিব খাঁন, কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, গণপূর্তের সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শফিউল আজম, ইসলামি ফাউন্ডেশনের সাতক্ষীরার উপপরিচালক আবুল কালাম আজাদ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

#এইচএ

RB
আরও পড়ুন