গাজার ৩৫ হাসপাতালের ২৬টিই বন্ধ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম

খবর সংযোগ ডেস্ক: ইসরায়েলের হামলায় গাজা উপত্যকার ৩৫টি হাসপাতালের মধ্যে ২৬টির কার্যক্রম একেবারে বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, বাকি ৯টি হাসপাতালে কেবল আংশিকভাবে রোগীদের সেবা দেওয়া হচ্ছে।

এর আগে বুধবার গাজায় হামাসের কর্মকর্তারা বলেছিলেন, উপত্যকার ২৫টি হাসপাতাল আর ব্যবহার করা যাচ্ছে না। গত ১০ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, গাজা উপত্যকার দুই তৃতীয়াংশ হাসপাতাল একেবারেই চালু নেই।

খবরে জানা গেছে, শত শত ইসরায়েলি সৈন্য আল-শিফা হাসপাতালের প্রত্যেকটি বিভাগে তল্লাশি শুরু করেছে। হাসপাতাল ভবনের দক্ষিণের একটি অংশ ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। তাদের ধারণা হাসপাতালটিতে হামাসের সৈন্যরা লুকিয়ে রয়েছে। তবে হাসপাতালের ভেতরে অবস্থানরত চিকিৎসক ও রোগীরা সেখানে হামাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন। সূত্র: আল জাজিরা।

SN
আরও পড়ুন