সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের তিনি বলেছেন, ৬ তলা ভবনে আগুন লেগেছে, সেখান থেকে আট এবং নয়তলায় আগুন ছড়িয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনায় ৯ থেকে ১১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় সচিবালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। 

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের তিনি বলেছেন, ৬ তলা ভবনে আগুন লেগেছে, সেখান থেকে আট এবং নয়তলায় আগুন ছড়িয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনা কোন নাশকতা কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন তিনি বলেন, ‘তদন্ত কমিটি গঠনের পর বিস্তারিত জানা যাবে।’ এ ঘটনায় একজন ফায়ার সার্ভিস কর্মীর নিহতের ঘটনায় তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে লাগা এই আগুন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপণ করা যায়নি। এরই মধ্যে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ও কর্মীরা ভিতরে প্রবেশ করেছে। বাইরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা কাউকে সচিবালয়ে প্রবেশ পথে পাহাড়া দিচ্ছে।

 

MB
আরও পড়ুন