মঙ্গলবার রাত ১০টায় ঢাকা ছাড়বেন খালেদা জিয়া

সোমবার সন্ধ্যা ৭টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। 

তিনি জানান, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানে মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যা ৭টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

তিনি আরও জানান, খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিনী যাবেন। এছাড়া তার সঙ্গে মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য, ব্যক্তিগত কর্মকর্তা থাকবেন। 

AHA/KK
আরও পড়ুন