জাগপার নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

২০০৮ সালে নির্বাচনের আগে জাগপাকে নিবন্ধনে তালিকাভুক্ত করেছিল ইসি। নিবন্ধনের পর দলটিকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয় ‘হুক্কা’।

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৪:২৭ পিএম

নির্বাচন কমিশন (ইসি)কে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৯ মার্চ) এ বিষয়ে রুল জারি করে বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

দলটির চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান আদালতে জাগপার পক্ষে শুনানি করেন। দলের ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান আদালতে উপস্থিত ছিলেন।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল ও গেজেট প্রকাশ করে ইসি।

ইসি গেজেটে জানায়, শর্ত মানতে ‘ব্যর্থ হওয়ায়’ জাগপার নিবন্ধন বাতিল করা হয়েছে।

পরে ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে জাগপা।

২০০৮ সালে নির্বাচনের আগে জাগপাকে নিবন্ধনে তালিকাভুক্ত করেছিল ইসি। নিবন্ধনের পর দলটিকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয় ‘হুক্কা’।

NC/br
আরও পড়ুন
সর্বশেষপঠিত