চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচদিনের ছুটি পেতে যাচ্ছেন। পূজার দুই দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যবর্তী খোলা দিনটিতে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেওয়া হয়। সরকারি এই আদেশে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
এ বছর দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে তালিকায়। পরদিন ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে টানা ৫দিনের সরকারি ছুটি থাকছে এবারের দুর্গাপূজায়।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এখন পরেরদিনও নির্বাহী আদেশে সরকারি ছুটির ঘোষণা এলো।
ঢাকার কবরস্থানে সংকট বহুমুখী, সংরক্ষণ ব্যয় কোটি টাকা