শেখ হাসিনা সরকারের আমলে আলেম-উলামাদের বহুরকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল বলে মন্তব্য করে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বুধবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
আইন, বিচার ও সংসদ উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-উলামাদের বহুরকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যা মামলা প্রদান। কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘তারা ফারাবীর বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। দোয়া করবেন, সব মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি।’
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
