আওয়ামী লীগ সরকার পতনের পর দুটি কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে সিলেটে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ জুলাই) সিলেটে পৌঁছে কেন্দ্রীয় নেতারা হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর দোয়া মাহফিল ও সমাবেশে অংশ নেবেন তারা। সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা জুলাইযোদ্ধাদের সম্মানে একটি অনুষ্ঠানে যোগ দিবেন।
এই সফরে তার সঙ্গে আরও রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতারা।
এসময় জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর প্রথমবারের মতো হেভিওয়েট নেতারা সিলেট সফরে আসায় দলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

